প্রিয় তুমি আমার
প্রিয় তুমি আমার
খাদিজা বেগম
শোনো প্রিয় তুমি আমার সেই প্রেম
হাত বাড়ালেও যাকে ছোঁয়া যায় না,
তবু মন বাড়িয়ে ছুঁয়ে থাকি
তোমার দেখা আমার চোখে পায় না।।
প্রিয় তুমি আমার সেই বেদনা
যে বেদনা মধুর মধুর লাগে,
তুমি আমার মনের সেই বিরহ
যে বিরহ আগুন হয়ে জাগে।
আমার মন ভিজিয়ে দাও প্রেম জলে
এইতো আমার ছোট্ট মনের বায়না।।
কভু উর্মি ছাড়া হয় না সাগর
মেঘ ছাড়া রয় না কোন বৃষ্টি,
তুমি আমার প্রেমিক হৃদয়ের প্রেম
এই প্রেম শুধু তোমার জন্য সৃষ্টি।।
আমায় তোমার প্রেমে পাগল করে
তুমি আমার সেই পাগলামী দেখো,
কাছে থেকে চোখের আড়াল হয়ে
প্রেমের চিঠি বারে বারে লেখো।
আমার মন তোমাকে চায় তোমাকেই
তোমায় ছাড়া আর কিছুই মন চায় না।।
Comments
Post a Comment