ভাঙবে না ঘুম

 ভাঙবে না ঘুম 

খাদিজা বেগম 


প্রতিটা রাত সকাল হবে 

একদিন আমার ভাঙবে না ঘুম চোখের, 

সেদিনও গান গাইবে পাখি 

আমার আঁখি দেখবা না ভির লোকের।।


সেদিনও ফুল ফুটবে বনে

পুব আকাশে উঠবে সোনার রবি, 

সেদিনও ঘ্রান ছড়াবে ফুল 

গান কবিতা লিখতে বসবে কবি। 

সেদিন তাদের গলবে অশ্রু 

যারা আমার কলিজায় এই বুকের।।


আগের মতই উঠবে জোয়ার 

কানায় কানায় ভরে যাবে সাগর, 

আমার বুকের মানিক রতন 

পাইবেনা আর মায়ের হাতের আদর। 


আমার সন্তান তোমার জিম্মায় 

দুঃখ থেকে আড়াল করে রেখো,

আল্লাহ তুমি করুনাময় 

ওদের অভিভাবক হয়ে থেকো।

মুছিয়ে দাও চোখের অশ্রু 

ঘুচিয়ে দাও ব্যথা সকল শোকের।।





Comments

Popular posts from this blog

নীতা আম্বানি

মনের মত এক মন

বলো