বাঁশি হতে চাই

 

বাঁশি হতে চাই 

খাদিজা বেগম 


আমি তোমার দুটি ঠোঁটের মাঝে  

একটি ভালোবাসার বাঁশি হতে চাই, 

তোমার ভালোবাসার বিনিময়ে 

আমি তোমার মনের দাসি হতে চাই।।


তোমার দশ আঙ্গুলের আদর মেখে 

বাঁশি জুড়ে ছড়িয়ে দাও প্রেমের সুর,

দুটি হাতে ধরে রেখো তুমি 

দিবানিশি বাজুক বাঁশি সুমধুর।

এমন ভাবে নজর রেখ যেন

ঐ ঠোঁট থেকে বাঁশি সরে না যাই।।


আমি তোমার বুক সাগরের মাঝে

জোয়ারের ঢেউ হয়ে আছড়ে পড়তে চাই,

আমি তোমার মনের মধ্যখানে 

একটা ভালোবাসার বাসা গড়তে চাই।।


তোমায় নিয়ে অনেক স্বপ্ন আমার 

অনেক আশার ঝড় উঠেছে মনে,

যতটা ক্ষণ দেহে আছে জীবন 

তত ক্ষণ চাই থাকতে তোমার সনে।।

ধুয়ে মুছে সকল মলিনতা

আমি তোমার ঠোঁটের হাসি হতে চাই।।

Comments

Popular posts from this blog

নীতা আম্বানি

মনের মত এক মন

বলো