ভালোবাসার কথা

 ভালোবাসার কথা 

খাদিজা বেগম 


ভালোবাসার কথা বলে 

 আমায় তোমার বুকে টেনে নিলে,

ভালোবাসি বলে বলে 

আমায় তুমি বন্দি করলে দিলে।।


জানিনা কি জাদু আছে

তোমার ভালোবাসার আলতো ছোঁয়ায়,

আমার কঠিন পাথরে মন

যেন মোমের মত যারা গলে যায়।

আজ যেন প্রাণ ফিরে পেলাম 

তোমার সাথে প্রেম মোহনায় মিলে।।


ফুলের ঘ্রাণে অলি যেমন 

মাতাল মাতাল হয়ে ছুটে আসে,

আমার মন নেই আগের মতন 

পাগল হলো তোমায় ভালোবাসে‌।।


আমি যেন হয়ে গেছি 

তোমার হাতের একটা খেলনা পুতুল, 

আমি যেন ভুলে গেছি 

ভালো মন্দ ন্যায় অন্যায় ঠিক ভূল।

তোমায় এত আপন লাগে 

তুমি যেন যুগ যুগ আমার ছিলে।।

Comments

Popular posts from this blog

নীতা আম্বানি

মনের মত এক মন

বলো