তোমার অপেক্ষায়
তোমার অপেক্ষায়
খাদিজা বেগম
কেন অসময়ে এলে তুমি
মনের দরজায় ধাক্কা দিলে অবেলায়,
সূর্য এখন ডোবার পথে যাচ্ছে
ক্ষণ ফুরালো শুধু তোমার অপেক্ষায়।।
এতো ভালোবেসে কাছে এসে
কেন তুমি চলে গেলে বহু দূর,
আমি কেন তোমায় পাইনি খুঁজে
তুমি ছিলে কোন সে অচিনপুর।
তোমায় ভালোবেসে হাত বাড়াবার
সেই সাহস নেই দোর খুলবো ঘোর সন্ধ্যায়।।
তুমি ছাড়া শূন্য হৃদয় আমার
কানায় কানায় রক্ত ঝরা ক্ষত,
আরো আগে যদি আসতে তুমি
তোমার এমন কিবা ক্ষতি হত?
হয়তো এখন নামবে রাত্রি
পুবের সূর্য পশ্চিম দিকে ঢলে,
সেই শক্তি নাই ধরবো ওই হাত
প্রেম ভেসে যায় দুই নয়নের জলে।
আবার ওই পারেতে দেখা হবে
আমি রবো তোমার প্রেমের প্রতীক্ষায়।
Comments
Post a Comment