শোনো নারী
শোনো নারী
খাদিজা বেগম
শোনো নারী
তুমি সাম্যের পথে হাটলে
তোমায় দেখে কুকুরে শীশ বাজাবে,
কোন কোন প্রেমিক পুরুষ
তোমায় নিয়ে স্বপ্নের বাসর সাজাবে।।
তুমি তাতে কান দিও না
তোমার মত হেঁটে চলো সম্মুখে,
হাজার বাঁধা আসবে পথে
সাহস নিয়ে দিতে হবে তা রুখে।
যে নারী তার লক্ষে স্থির
বাঁধভাঙ্গা জল হয়ে লক্ষ্যের দিক যাবে।।
বন্দী হয় না বাগানের ফুল
ফুলের ঘ্রাণ ছড়িয়ে যায় বাতাসে,
মাটির বুকে জোছনা ছড়ায়
বন্দী হয় না পূর্ণিমার চাঁদ আকাশে।।
তোমার কাজের ভিতর দিয়ে
তোমার মূল্য তুমিই কার নির্ধারণ,
পাখির মত উড়বে তুমি
তোমার বন্দি হয়ে থাকার নাই কারণ।
নারীর প্রতি কু মনোভাব
আছে যার সেই জ্বলবে অগ্নি আজাবে।।
Comments
Post a Comment