বাচ্চামী

 বাচ্চামী 

খাদিজা বেগম 


স্বামীর কাছে স্ত্রী হবে 

বাচ্চার মত করবে শুধু বাচ্চামী, 

এটা সেটা বায়না ধরবে 

বায়না গুলো পূরণ করবে তার স্বামী।।


অল্প কষ্টে কান্না করবে 

স্বামী তখন আদরে চোখ মোছাবে, 

স্ত্রীর মনে ক্ষত হলে 

যত্ন করে ভালোবেসে ঘোচাবে।

এরি নাম প্রেম ভালোবাসা 

স্বার্থপর লক বলে তারে পাগলামী।।


স্বামী স্ত্রীর সম্পর্কটা 

খুব পবিত্র আনন্দময় সর্বদা, 

স্বামী-স্ত্রীর মাঝে আরো 

ভালোবাসা বৃদ্ধি করো হে খোদা।।


মান অভিমান ঝগড়াঝাটি 

রয় না যেন স্বামী-স্ত্রীর ভিতরে, 

একে যেন অন্যের কাছে 

সারা জীবন ধরে থাকে আদরে।

স্বামী-স্ত্রীর সম্পর্কটা 

সব সম্পর্কের চেয়ে সেরা আর দামি।।

Comments

Popular posts from this blog

নীতা আম্বানি

মনের মত এক মন

বলো