স্বাক্ষর করে দাও

 স্বাক্ষর করে দাও 

খাদিজা বেগম 


তোমার ঠোঁটের অক্ষর দিয়ে 

স্বাক্ষর করে দাও কপালের মাঝে, 

আদর মেখে ভরিয়ে দাও 

আমার শূন্য মনের ভাঁজে ভাঁজে।।


উষ্ণ ঠোঁটের আলিঙ্গনে 

পাগল করে দাও আমাকে তুমি, 

মন সাহারা প্রেম পিপাসায়

জ্বলে পুড়ে ছাই হৃদয়ের ভূমি।

তোমায় ভেবে উদাসী মন 

তোমাকে চায় সকাল সন্ধ্যা সাঝে।।


যেমন করে উর্মি এসে 

আছড়ে পড়ে নীল সাগরের কূলে, 

তেমন করে মন ভোমরা 

আছড়ে পড়ে তোমার প্রেমের ফুলে।।


তোমার হাতের তুলি দিয়ে 

প্রেম মেখে দাও আমার অঙ্গে অঙ্গে, 

যে প্রেমে মন বন্দী থাকে

রাঙিয়ে দাও সেই প্রেমেরি রঙে।

তোমায় নিয়ে ভাবতে গিয়ে 

এই প্রেমিক মন হেসে উঠে লাজে।।

Comments

Popular posts from this blog

নীতা আম্বানি

মনের মত এক মন

বলো