প্রথম প্রেম

 প্রথম প্রেম 

খাদিজা বেগম 


তুমি আমার সেই প্রথম প্রেম

যেদিন প্রথম এসেছিলে স্বপনে,

সেদিন এই মন শিহরিত 

হয়েছিল ভীরু ভীরু কাঁপনে।।


তোমার দেয়া সেই গোলাপটা 

আগের মত নেই আর গেছে শুকিয়ে, 

তবু তারে রাত গভীরে 

চুম্বন করি এই দুটি ঠোঁট ঝুঁকিয়ে।

আজও খুঁজি আগের মত 

তোমাকে চাই একাকী খুব গোপনে।।


যেদিন তুমি দিয়েছিলে 

টকটকে লাল গোলাপের ফুল এই হাতে,

সেদিন থেকেই আমায় রেখে 

মন ছুটে যায় শুধু তোমার সাথে।।


যে প্রেম যত গভীর থাকে 

যেন সে প্রেম থাকে তত নিরবে,

সে ভাবে না তার বর্তমান 

ভবিষ্যতে ভালবাসার কি হবে।

নির্ভাবনায় ভালোবেসে 

দূরে থেকেও শান্তিতে রয় দুজনে।।

Comments

Popular posts from this blog

নীতা আম্বানি

মনের মত এক মন

বলো