অটুট রেখো
অটুট রেখো
খাদিজা বেগম
অটুট রেখো তোমার মুখের
বাঁধভাঙ্গা ঐ মিষ্টি মিষ্টি হাসি,
প্রিয় ক্ষমা করে দিও
আমি ফিরে আর যদি না আসি।।
নিয়তির হাত ধরে যদি
আমি চলে যাই না ফেরার দেশে,
সেদিন ও খুব ভালো থেকো
তোমার ঐ চোখ যায় না যেন ভেসে।
এ কথাটি যেনে রেখ
আমি শুধু তোমায় ভালবাসি।।
মরণ যদি নিয়ে যায় প্রাণ
আমি যদি চোখ বুঝে যাই চলে,
কাল আবারও উঠবে সূর্য
আজকের সূর্য যায় যদি যাক ডলে।।
এই দেখাটা শেষ দেখা নয়
আবার দেখা হবে জয়ের ক্ষণে,
তুমি আমি পাশাপাশি
তখন থাকবো কিন্তু তোমার সনে।
মুখ করো না যেন মলিন
তোমার হাসির দিও না যে ফাঁসি।।।
Comments
Post a Comment