স্বামী মানে

 স্বামী মানে 

খাদিজা বেগম 


স্বামী মানে প্রবল বিশ্বাস 

নির্ভরতার সেরা দৃঢ় স্থান,

এই বিশ্বাসে সকল স্ত্রী 

স্বামীর সাথে করে নিজের প্রস্থান।।


স্বামীর জন্য ছাড়ে ভাই-বোন 

পিতা-মাতা আর আত্মীয়-স্বজন, 

স্ত্রীর কাছে স্বামীর চেয়ে 

অন্য কেহ হয় না কভু আপন। 

স্বামীর সাথে থাকার জন্য 

হাসিমুখে মানে মহাপ্রয়াণ।।


তবুওতো কিছু স্বামী 

ভোমরার মতন ফুলে ফুলে উড়ে,

স্বামী হলে বিশ্বাস ঘাতক 

স্ত্রী তখন ভিতর থেকে পুড়ে।।


সুখে থাকার অভিনয়ে 

হাসির মেকাপ মেখে থাকে মুখে, 

চরিত্রহীন স্বামীর ঘরে 

কত স্ত্রী মরে ধুঁকে ধুঁকে।

রাত গভীরে একা শুয়ে 

অশ্রু জলে স্ত্রী করে স্নান।।

Comments

Popular posts from this blog

বলো

পুড়ে গেল মন

অদৃশ্য অমানুষ