একা একা

 একা থাকা 

খাদিজা বেগম 


পৃথিবীতে বাঁচতে হলে 

বন্ধু, বান্ধব, প্রিয় মানুষ লাগে, 

নিজের সম্মান নিজের মূল্য 

রক্ষা করা লাগে সবার আগে।।


সম্মান ছাড়া একটা মানুষ 

ডাস্টবিনের ওই আবর্জনার মত, 

বন্ধুবান্ধব প্রিয় মানুষ 

একটা সময় হৃদয় করে ক্ষত।

একা থাকা শিখে গেলে 

হৃদয় মাঝে জান্নাতের সুখ জাগে।।


নিজের চেয়ে অন্য জনকে 

গুরুত্ব দাও যদি বেশি করে, 

তারাই তোমায় দুঃখ দেবে 

হয়তো একদিন আগে কিংবা পরে।।


সময় নষ্ট করো না আর

নিজের সময় নিজের কাজে লাগাও, 

অন্যের ভাবনা না ভেবে আর

নিজের বিবেক নিজের বুদ্ধি জাগাও।

স্বপ্ন নামের বীজ বুনে যাও 

তোমার কর্মফলের বাগে বাগে।।


তোমার জীবন তোমার যুদ্ধ 

একা একা লড়াই করে দাঁড়াও, 

অন্যের পিছে না থেকে আর 

নিজ সাহসে নিজের চরণ বাড়াও।

সাদা কালো এই জীবনটা 

 ভরিয়ে দাও রঙিন স্বপ্নের দাগে।।

Comments

Popular posts from this blog

বলো

পুড়ে গেল মন

অদৃশ্য অমানুষ