আপ ভাবি
আপন ভাবি
খাদিজা বেগম
তোমাকে খুব আপন ভাবি
কিন্তু আপন করে নিতে পারি না,
নিতে পারি না বুকে টেনে
তবুও তো তোমার আশা ছাড়ি না।।
তোমার আমার দোটানা প্রেম
তার ভিতরে নিভে নিভে জ্বলি,
পাবো কিনা তোমায় আমি
তবু তোমার পিছু পিছু চলি।
তুমি যদি ভালোবাসো
এই সমাজের কথার তো ধার ধারি না।।
এখন সময় ভালোবাসার
মন বাগানে এসে গেছে বসন্ত,
তবু তোমার আমার মাঝে
পাহাড় সমান বাঁধার নাই অন্ত।।
আমি যখন একা থাকি
তুমি থাকো আমার পাশাপাশি,
তখন তোমায় না দেখেও
ভালোবেসে অনেক ভালোবাসি।
তোমায় থেকে দূরে সরে
আমি আরতো বেঁচে থাকতে পারি না।।।
Comments
Post a Comment