ইতি আনাস
ইতি আনাস
খাদিজা বেগম
মা আমি মিছিলে যাচ্ছি
আমি তো নিজেকে আর আটকিয়ে
বাড়িতে রাখতে পারলাম না মা,
তোমার কথাটি অমান্য করে
বেড়িয়ে গেলাম আমাকে ডেকো না।।
ক্ষমা করে দাও হে আম্মাজান
তোমার কথাকে আমি অমান্য করেছি,
স্বার্থপরের মত ঘরে বসে থাকতে পারি নাই
তাই তো মিছিলের পথটি ধরেছি।।
আমাদের ভাইরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য
কাফনের কাপড় মাথায় বেঁধে
রাজপথে সংগ্রাম করে,
নিজেদের জীবন বিসর্জন দিচ্ছে অকাতরে।।
মাসুম বাচ্চা প্রতিবন্ধী ল্যাংড়া মানুষ
যদি সংগ্রামে নামতে পারে,
তাহলে আমি কেন বসে থাকবো ঘরে মা
মানুষ তো মরার জন্যই জন্ম গ্রহণ করে।।
তাই মৃত্যুর ভয়ে আর ভীত না হয়ে
স্বার্থপরের মত ঘরে কোনে না থেকে,
তাই সংগ্রামী বীরের মতন
আমি গুলি খেয়ে বিলাতে চাই নিজেকে।।
ইদুরের মত গর্তে লুকিয়ে হাজার বছর বাঁচার চেয়ে
বীরের মত এক মুহূর্ত বেঁচে থাকাই শ্রেয়,
এই দেশ দেশের সম্মান আমার কাছে অতটাই প্রিয়, মা তুমি যতটা প্রিয়।
মা আমি যদি আর বেঁচে না ফিরি
কষ্ট পেয়ো না গর্বিত হয়ো তুমি,
শহীদ হয়েও যেন মুক্ত করত পারি স্বৈরাচার থেকে আমার জন্মভূমি।।
মা জীবনের মায়া ছেড়ে দিলেও আমি কিন্তু এক মুহূর্তের জন্য নৈতিকতা ছাড়িনি।
জীবনের প্রতিটি ভুলের জন্য ক্ষমা চাই ক্ষমা চাই আবারো আমি তোমার কথা রাখতে পারিনি।।
ইতি তোমার ছেলে আনাস,
বাংলার ছেলে জুলাই যোদ্ধা আনাস,
সত্য ন্যায়ের পথিক অনাস
হৃদয়ে হৃদয়ে থাকবে বারোমাস।।
মা, আমি মিছিলে যাচ্ছি, আমি নিজেকে আর আটকিয়ে রাখতে পারলাম না মা। সরি আম্মুজান। তোমার কথা অমান্য করে বের হলাম। স্বার্থপরের মতো ঘরে বসে থাকতে পারলাম না। আমাদের ভাইরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য কাফনের কাপড় মাথায় বেঁধে রাজপথে নেমে সংগ্রাম করে যাচ্ছে, অকাতরে নিজেদের জীবন বিসর্জন দিচ্ছে। একটি প্রতিবন্ধী কিশোর, ৭ বছরের বাচ্চা, ল্যাংড়া মানুষ যদি সংগ্রামে নামতে পারে, তাহলে আমি কেন বসে থাকবো ঘরে। একদিন তো মরতেই হবে। তাই মৃত্যুকে ভয় পেয়ে স্বার্থপরের মতো ঘরে বসে না থেকে সংগ্রামে নেমে গুলি খেয়ে বীরের মতো মৃত্যুও অধিক শ্রেয়। যে অন্যের জন্য নিজের জীবনকে বিলিয়ে দেয় সেই প্রকৃত মানুষ। আমি যদি বেঁচে না ফিরি তবে কষ্ট না পেয়ে গর্বিত হয়ো। জীবনের প্রতিটি ভুলের জন্য ক্ষমা চাই।
ইতি—
আনাস"
ফলাফল, শহীদ।
Comments
Post a Comment