এ কি দেখলাম

 একি দেখলাম 

খাদিজা বেগম 


হঠাৎ করে এ কি দেখলাম 

তারে দেখার পরে নয়ন সরেনা, 

যতই দেখি স্বাদ মেটে না 

তারে দেখে আমার নয়ন ভরে না।।


হৃদয়ে চায় তারে পেতে 

এই কথাটা কেমন করে বলি, 

বলবো বলবো করে আমি 

দিবানিশি তার পিছনে চলি।

কেমন করে জানবো তারে

কি পছন্দ করে আর কি করে না।।


কি বললে সে খুশি হবে 

সেই ভাবো না ভেবে পাগল এই মন,

তারে ছাড়া অন্য কিছু 

দেখতে চায় না আমার দুটি নয়ন।।


প্রভু, আমায় দয়া করে 

তার হৃদয়ে স্থান করে দিও, 

আমি যেন হতে পারি 

তার হৃদয়ের প্রিয় থেকে প্রিয়।

তার প্রেমেতে মরে গেছি 

তাই তো তারে দেখে পলক পড়ে না।।

Comments

Popular posts from this blog

বলো

পুড়ে গেল মন

অদৃশ্য অমানুষ