প্রেমের রঙে
প্রেমের রঙে
খাদিজা বেগম
সাদা কালো এই জীবনটা
রঙিন হলো তোমার প্রেমের রঙে,
আজো তোমার আঙ্গুলের ছাপ
অনুভব হয় আমার অঙ্গে অঙ্গে।।
তোমার ঠোঁটের সিগনেচারে
আমায় তুমি তোমার করে নিলে,
পৃথিবীর সব খুশি যেন
তুমি আমার বুকে ঢেলে দিলে।
অন্য কিছু চাইনা আমি
তুমি থাকলে আমার সঙ্গে সঙ্গে।।
ভালোবাসা শুধু যেন
অস্তিত্বের টান ভিতর থেকে টানে,
না দেখিলে মন মরে যায়
দেখলে তোমায় শান্তি লাগে প্রাণে।।
তোমার চোখের গভীর মায়ায়
সেইতো কবে মন হারালাম আমি,
এই অন্তরে শুধু তুমি
তোমার চেয়ে নাই কিছু আর দামি।
আত্মা আমার আকুল হলো
ডুবে যেতে তোমার প্রেমের গঙ্গে।।
Comments
Post a Comment