প্রতি রাতে

 প্রতি রাতে 

খাদিজা বেগম 


কিছু কিছু রাত অন্ধকার

প্রতি রাতে পূর্ণিমা চাঁদ থাকে না, 

কিছু কিছু প্রতারক লোক 

তারা বিশ্বাস এর মর্যাদা রাখে না।।


তাই বলি মন যাকে তাকে 

ভালোবেসে নয়ন ভরে কেঁদোনা, 

ভুল মানুষকে বাসলে ভালো 

সইতে হবে জীবন ভরে বেদনা।

বসন্ত না এলে মনে 

মন বাগানে বসে কোকিল ডাকে না।।


মানুষ কোন গাছের ফুল নয় 

ফোঁটার পরে ঝরে যাবে শুকিয়ে, 

মানুষের প্রেম ভালবাসা 

যত সম্ভব রাখতে হবে লুকিয়ে।।


বৃষ্টির আবাস দিয়ে যায় মেঘ 

ভালোবাসার আবাস মেলে ইশারায়, 

সত্যি কারের প্রেমিক যারা 

ভবিষ্যতের কথা ভেবে পা বাড়ায়। 

প্রেম যদি হয় অন্ধের মত 

কেহ কারো ক্ষতে মলম মাখে না।।

Comments

Popular posts from this blog

নীতা আম্বানি

মনের মত এক মন

বলো