কিছু ক্ষত থাকে
কিছু ক্ষত থাকে
খাদিজা বেগম
এমন কিছু ক্ষত থাকে
কোন উপায় থাকে না তা সারাবার,
নীরবে হয় রক্তক্ষরণ
নিঃশব্দে মন করে শুধু হাহাকার।।
কেউ বোঝেনা কেউ জানে না
সে ক্ষতটার কি ভয়ংকর যন্ত্রণার,
মরে মরে বেঁচে থাকা
কি নৃশংস কি যে নিষ্ঠুর সান্তনার।
মনুষ্যত্ব মাথায় রেখে
মরতে গিয়ে ফের আসতে হয় বারে বার।।
এমনি এক ক্ষত নিয়ে
করে গেলাম ভাল থাকার অভিনয়,
তব জীবন আনন্দময়
এই জীবনের প্রতি থাকি সবিনয়।।
কিছু কিছু ব্যথা থাকে
যার থাকে না প্রতিষেধক কোন,
কিছু ক্ষত কিছু ব্যথা
এই নিয়ে মানব জীবন যেন।
জেগে থাকে কিছু কষ্ট
কোন উপায় নাই তারে ঘুম পাড়াবার।।
Comments
Post a Comment