নিভে যাবে না
নিভে যাবে না
খাদিজা বেগম
বিষ পান করা মানুষ আমি
কথার বিষে আমার কিছু হবে না,
হয়তো মরে যাবে এই মন
হাসিখুশি এই মানুষটি রবে না।।
যেদিন তোমার প্রেমে পড়লাম
সেদিনি তো আমি বিষ পান করেছি,
সুখী সুন্দর এই জীবনটা
যন্ত্রণা আর কষ্ট দিয়ে ভরেছি।
কথা শুনে বুঝে গেছি
তুমি কভু ভালো কথা কবে না।।
তোমার কথার বজ্রপাতে
কত স্বপ্ন নিহত হয় আমার,
তবু আমি বেঁচে থাকি
মরা স্বপ্ন বুকে নিয়ে আবার।।
মারতে চাইলেও মরবো না তো
আমার মরার সময় হয়নি এখনো,
চেষ্টা করে দেখতে পারো
ব্যর্থ যাবে তোমার চেষ্টা যেকোনো।
সূর্যের মতো এই তপ্ত প্রাণ
তোমার মুখের ফুতে নিভে যাবে না।।
Comments
Post a Comment