যুদ্ধ থামেনি

 যুদ্ধ থামেনি 

খাদিজা বেগম 


বীর বাঙালি জেগে ওঠো 

এখনো তো বাংলার যুদ্ধ থামেনি,

মুখোশ পরা দেশদ্রোহী 

শত্রুদের দল এখনো তো দমেনি।। 


দেশের জন্য জ্বলতে হবে 

পুড়ে পুড়ে হতে হবে দাবানল, 

দেশের জন্য বলতে হবে 

তোরা বজ্র কন্ঠে কন্ঠে কথা বল।

দুর্নীতিবাজ দালালের দল 

ওদের সাহস এখনো তো কমেনি।।


দেশের ক্ষতি করবে যারা 

তাদের সাথে কোন আপোষ হবে না, 

স্বৈরাচারী গাদ্দার যারা 

দেশের বুকে তাদের চিহ্ন রবে না।।


দেশের ভালো চায়না যারা 

বর্তমানে তারাই দেশের মীরজাফর, 

দেশ প্রেমিকদের খবর দে ভাই 

তাদের জন্য খুঁড়তে হবে যে কবর।

ওরা কালো অন্ধকার মেঘ 

সোনার এই দেশ ধ্বংস করা যামিনী।।

Comments

Popular posts from this blog

নীতা আম্বানি

মনের মত এক মন

বলো