ভালোবাসা মানে

 ভালবাসা মানে 

খাদিজা বেগম 


ভালোবাসা মানে হলো 

বিনা সুতায় গাঁথা ফুলের মালা, 

বিনা তারে বাজানো সুর 

যাতে খুলে যায় হৃদয়ের তালা।।


ভালোবাসা মানে হলো 

এক অদৃশ্য টানে বাঁধা থাকা, 

দুঃখ কষ্ট ঝড় তুফানে 

একে অন্যজনকে ধরে রাখা। 

ভালোবাসা মানে হলো 

অন্যের তরে নিজের ত্যাগের পালা।।


ভালোবাসা মানে হলো 

মরুর বুকে প্রবল জোয়ার ওঠা, 

মরে যাওয়া বৃক্ষ ডালে 

আদর যত্নের ছোঁয়ায় পুষ্প ফোটা।।


ভালোবাসা মানে হলো 

দুজন মিলে ভালো থাকার চেষ্টা, 

একের তরে অন্য জনা 

প্রস্তুত করে রাখা নিজের বেশটা।

কেহ যেন কারো কাছে 

পায় না কভু প্রতারণার জ্বালা।।

Comments

Popular posts from this blog

নীতা আম্বানি

মনের মত এক মন

বলো