দুনিয়াকে ত্যাগ কর

 দুনিয়াকে ত্যাগ কর

খাদিজা বেগম 


এই দুনিয়া তোমার নয়তো 

তবু কেন এতো আপন লাগে,

দুনিয়াকে ত্যাগ কর মন 

সে তোমাকে ত্যাগ করিবার আগে।।


যেই কবরে থাকতে হবে 

সেই কবরে জ্বালাও ন্যায়ের আলো, 

ধুয়ে মুছে সাফ করে দাও 

নিজের মনের সমস্ত পাপ কালো। 

যার ভিতরে ঈমান আছে 

তার ভিতরে অপরাধবোধ জাগে।।


তোমার আমার সৃষ্টিকর্তা 

সৃষ্টির চোখে দেবে না তো ধরা,

জগত জুড়ে যার আলামত 

তবু সে জন ধরাতে অধরা।।


ত্যাগে ত্যাগে ত্যাগী হয়ে

প্রাণী গুলো মানুষ হয়ে ওঠে, 

সত্য ন্যায় এর ঘ্রাণ ছড়িয়ে 

মানুষ গুলো ফুলের মত ফোটে।

তোমার জীবন শেষ করো না 

অনিয়ন্ত্রণ লোভ লালসা রাগে।।


Comments

Popular posts from this blog

বলো

পুড়ে গেল মন

অদৃশ্য অমানুষ