প্রেমের নামে ফাঁদ

 প্রেমের নামে ফাঁদ 

খাদিজা বেগম 


অনেক ভালবেসে তোমার সাথে

প্রেম করেছি করিনি তো মানা,

তুমি প্রেমের নামে ফাঁদ পেতেছ 

আমার কভু তা ছিলনা জানা।।


তোমার প্রেমের ফাঁদে পড়ে আমি 

দিবানিশি নয়ন জলে ভাসি,

তোমার মিথ্যা প্রেমের ঝড় তুফানে

ভেসে গেছে আমার মুখের হাসি।

এখন বুকের ভেতর আগুন জ্বলে 

মরণের স্বাদ জাগে ষোল আনা।।


আমার কানায় কানায় সুখ ভরা বুক 

তোমার ছোঁয়ায় হলো মরুভূমি,

আমি উড়ন্ত এক পাখি ছিলাম 

হঠাৎ করে শিকার করলে তুমি।।


রক্ত ঝরা ক্ষত ভরা বুকে

বেঁচে থাকার পাই নাই কোন উপায়, 

তোমায় ভালোবেসে ভুল করেছি  

প্রতারণার কষ্টে প্রাণ চলে যায়।।

হঠাৎ আকাশ থেকে ফেলে দিয়ে

তুমি ভেঙে দিলে মনের ডানা।।


Comments

Popular posts from this blog

নীতা আম্বানি

মনের মত এক মন

বলো