ফাঁকি
ফাঁকি
খাদিজা বেগম
অন্য কিছু দেখার জন্য
ব্যস্ত থাকে তোমার দুটি আঁখি,
অথচ এই আমি শুধু
তোমার দিকেই হাত বাড়িয়ে রাখি।।
আমি দেখালে দেখি তোমায়
হাজার যত্ন ভালবাসা মেখে,
তবু তুমি যাও চলে যাও
অন্যদিকে আমায় একা রেখে।
শেষ বিচারের পার পাবে না
যদি তুমি আমাকে দাও ফাঁকি।।
কোথায় কোথায় প্রেম বিলিয়ে
আমার কাছে হয়ে থাকো পাথর,
মনের চোখে দেখো আমায়
আমার হৃদয় প্রেম পিপাসায় কাতর।।
তুমি ছাড়া আর কেহ নাই
আর কেহ নাই আমার মনের মাঝে,
তোমাকে চাই আপন করে
আমার সকল সকাল- সন্ধ্যা সাঝে।
তুমি থাকো শ্বাস-নিশ্বাসে
তুমি যেন আমার প্রাণের পাখি।।
Comments
Post a Comment