রক্ত ক্ষরণ
রক্তক্ষরণ
খাদিজা বেগম
তুমি আমায় ঘরে রেখে
বাইরে বাইরে কাটাও সময়,
আমি যেন বন্দি পাখি
তোমার জীবন আনন্দময়।।
আমি কভু চাইনা তুমি
আমার সাথে বন্দি থাকো,
আমি তো চাই তুমি আমায়
শুধু তোমার সাথে রাখো।
তুমি দূরে দূরে থাকলে
মনে জাগে হারাবার ভয়।।
প্রাণ গেলে যাক তা ভাবি না
নির্ভাবনায় মরে যাবো।
হাড়িয়ে যাও যদি তুমি
আর কি তোমায় খুঁজে পাবো।।
তুমি আমার মনের মানুষ
থাকো আমার মনটা জুড়ে,
অন্যের সাথে দেখলে তোমায়
মনের মাঝে জ্বলে পুড়ে।
হৃদয়ে হয় রক্তক্ষরণ
বুকের ভেতর ঝড় তুফান হয়।।
Comments
Post a Comment