হে মহিয়ান
হে মহিয়ান
খাদিজা বেগম
হে মহিয়ান হে গরিয়ান
শোনো শোনো এই ফরিয়াদ,
শূন্য হাতে ফিরাইওনা
পূর্ণ করো আমার এই হাত।।
মরণের ভয় তাড়িয়ে দাও
শৌর্য-বীর্য দিয়ে ভরে,
কানায় কানায় ভরে থেকো
তুমি থেকো এই অন্তরে।
অন্যের কাছে ভিক্ষা করে
হয় না যেন জীবন বরবাদ।।
এই জীবনের সকল বাঁধা
আমি যেন পার হয়ে যাই,
সকাল-বিকাল সেজদায় পড়ে
শুধু যেন তোমার গান গাই।।
বিপদ এলে যেন ভুলে
না যাই তুমি আছো সাথে,
আল্লাহ আমায় জড়িয়ে দাও
তোমার দয়ার মহিমাতে।
ভয় করি না অন্ধকার রাত
তুমি দেবেই সোনার প্রভাত।।
Comments
Post a Comment