প্রেমের তীব্র তৃষ্ণা

 প্রেমের তীব্র তৃষ্ণা 

খাদিজা বেগম 


বুকের মাঝে উথাল পাথাল 

মন তোমাকে কাছে পেতে চায়, 

তোমার বুকে মাথা রেখে 

ঘুমাতে চায় পরম মমতায়।।


দূরে দূরে থাকলে তুমি 

বুকের মাঝে জ্বলে দাবানল, 

নিরবে মন কাঁদতে থাকে 

বাঁধ মানে না দুটি চোখের জল।

উদাসী মন বারে বারে

ডুবে থাকে তোমার ভাবনায়।।


তুমি এলে বৃষ্টি হবে 

মন ময়ূরী গাইবে প্রেমের গান, 

কষ্টগুলো ধুয়ে যাবে 

ভিজে ভিজে মন করিবে স্নান।

প্রেমের তীব্র তৃষ্ণা নিয়ে 

মন মরে যায় তোমার প্রেমের দায়।।

Comments

Popular posts from this blog

নীতা আম্বানি

মনের মত এক মন

বলো