আমার চোখের পাতায়
আমার চোখের পাতায়
খাদিজা বেগম
তোমার মুখের ওই ছবিটি
আমার চোখের পাতায় পাতায় আঁকা,
যেথায় তাকাই যে দিকে চাই
চোখে মেলে শুধু তোমার দেখা।।
রাতের আকাশ জুড়ে দেখি
চাঁদের গায়ে আঁকা তোমার ছবি,
সোনার আলোয় ভরে দেওয়া
তুমি যেন মন আকাশের রবি।
তুমি ছাড়া শূন্য লাগে
পৃথিবীতে লাগে আমায় একা।।
তুমি থাকলে পাশাপাশি
দুঃখ গুলো বাতাসে যায় উড়ে,
তুমি থাকলে দূরে দূরে
আমার বুকের মাঝে জ্বলে পুড়ে।।
তোমাকে চাই শ্বাসে শ্বাসে
ভালোবেসে আমার অনেক কাছে,
যেমন বুকের মাঝে হৃদয় থাকে
লতা থেকে গাছ ছাড়িয়ে গাছে।
আমি যারে খুব করে চাই
সে যেন রয় আমার ভাগ্যে লেখা।।
Comments
Post a Comment