নয়া বরের সাজে

 নয়া বরের সাজে 

খাদিজা বেগম 


আমার প্রেমের সমাধিটা 

আজও আছে এই হৃদয়ের মাঝে,

দুই নয়নের জলে জলে 

ভিজাই তারে সকাল সন্ধ্যা সাঝে।।


ভালোবেসে প্রেম করেছি

সেই প্রেমিকের মিষ্টি কথা শুনে,

আদর করে রেখেছিলাম 

স্বপ্ন জুড়ে আদরের বীজ বুনে।

না দেখে সে আমারি প্রেম 

ব্যস্ত দেখায় নানা রকম কাজে।।


একবার তারে দেখতে পারলে 

মন ভরে যায় জান্নাতের ঐ সুখে, 

মন কেবলি মনে মনে 

হারাতে চায় তার মায়াবী বুকে।।


এই মনে চায় তারে আমার 

মনের সাথে ধরে বেঁধ রাখি,

তার আসিবার পথের পানে 

চেয়ে থাকে উদাসিনী আঁখি।

তবুও সে যায় চলে যায়

অন্যের বাড়ি নয়া বরের সাজে।।

Comments

Popular posts from this blog

নীতা আম্বানি

মনের মত এক মন

বলো