তোমার সুন্দর মুখ

 তোমার সুন্দর মুখ 

খাদিজা বেগম 


যদি আমার দুই নয়নে 

রোজ না দেখি তোমার সুন্দর মুখ, 

তবে আমি চাইনা ভুবন 

চাইনা জীবন চাই না স্বর্গের সুখ।।


এই জীবনে তুমি যে কে 

নিজে থেকে বুঝে নিও প্রিয়, 

ভুল যদি হয় বারে বারে 

তবু তুমি আমায় শুধরে দিও।

তুমি আছো হৃদ মাঝারে 

তবু শূন্য শূন্য লাগে বুক।।


মনে মনে লতার মত 

তোমার সাথে জড়িয়ে যাই আমি, 

তুমি ছাড়া এই অন্তরে 

আর কেহ নাই জানে অন্তর্যামী।।


তুমি আমার দেহের মাঝে 

পবিত্রময় অদৃশ্য এক আত্মা, 

তুমি আমার না দেখা প্রেম

আমার ভালোবাসার সত্তা। 

তোমায় ছাড়া এই জীবনের

কানায় কানায় যন্ত্রণাময় দুখ।।

Comments

Popular posts from this blog

নীতা আম্বানি

মনের মত এক মন

বলো