একতরফা প্রেম
একতরফা প্রেম
খাদিজা বেগম
মনে পরার অনুভূতি
তুমি বুঝবে কেমন করে,
যদি বারে বারে তোমার
আমাকে না মনে পড়ে।।
দেখার তৃষ্ণা ভীষণ তৃষ্ণা
যে তৃষ্ণাতে নয়ন জ্বলে,
খুব নিরবে চিৎকার করে
তোমার নামটি বলে বলে।
এমন তৃষ্ণা থাকলে তোমার
থাকতে না তো দূরে সরে।।
তোমার সঙ্গ পেতে অঙ্গ
দিবানিশি জ্বলে পুড়ে,
মন কেবলি কেঁদে বলে
আর থেকো না দূরে দূরে।।
তোমার ছিল ক্ষণিকের প্রেম
আমার কাছে প্রেম অনন্ত,
তাইতো আমার মন বাগানের
ফুলে ফুলে আজ বসন্ত।
আজ বুঝেছি একতরফা প্রেম
অশ্রু হয়ে চোখে ঝরে।।
Comments
Post a Comment