প্রেম মরে যায়

 প্রেম মরে যায় 

খাদিজা বেগম 


তুমি আমার জীবন নও তো 

তুমি আমার এই জীবনের অংশ, 

তোমায় ছাড়া জীবন আমার 

ধীরে ধীরে হয়ে যাবে ধংস।।


তুমি আমার হৃদয় নও তো 

তুমি আমার এই হৃদয়ের বায়ু, 

তোমায় ছাড়া শেষ হবে সব

আস্তে আস্তে নিভে যাবে আয়ু।

তুমি থেকো মিথুন হয়ে 

আমি হয়ে থাকবো তোমার হংস।।


তুমি আমার অঙ্গের মত 

অবিচল পথ চলা সঙ্গের সাথী, 

তোমায় ছাড়া আলো হারা 

অন্ধের মত জীবন আঁধার রাতি।।


তোমার আমার এই সম্পর্ক 

সব সম্পর্কের ঊর্ধ্বে তুলে রেখো, 

সুখে দুঃখে অসুস্থতায় 

সারা জীবন এই হাত ধরে থেকো।

অবহেলায় প্রেম মরে যায় 

ভালোবাসা খুন হয়ে যায় নৃশংস।।

Comments

Popular posts from this blog

নীতা আম্বানি

মনের মত এক মন

বলো