কানায় কানায় কৃতজ্ঞতা
কানায় কানায় কৃতজ্ঞতা
খাদিজা বেগম
হে আল্লাহ, আজ এসেছি তোমার কাছে
কানায় কানায় কৃতজ্ঞতা নিয়ে,
আমায় তুমি দান করেছো মুক্তি
চোখের আলো মুখের কথা দিয়ে।।
আমি যদি অন্ধ মানুষ হতাম
তখন আমার জীবন হতো আঁধার ,
আবার হতাম যদি বোবা মানুষ
শিকার হতাম হাজার হাজার বাঁধার।
তুমি আমায় যা দিয়েছো আল্লাহ
রেখে দিও তুমি তা গুছিয়ে।।
তোমার আশ্রয় না থাকিলে আমি
ধীরে ধীরে সব হারবো আমার,
তুমি আমার রক্ষাকারী আল্লাহ
এই খুশিতে শুকরিয়া হাজার।।
আল্লাহ তুমি খালিক তুমি মালিক
তুমি আমার জীবন মরণ দাতা,
তুমি সঠিক পথ নির্দেশক আল্লাহ
অদ্বিতীয় তুমি সৃষ্টিকর্তা।
আল্লাহ আমায় মাফ করে দাও
এই জীবনের সব পাপ দাও মুছিয়ে।।
Comments
Post a Comment