মনের মানুষ চাই
মনের মানুষ চাই
খাদিজা বেগম
মন কেবলি মনে মনে
আমার একটা মনের মানুষ চাই,
মন জানে না মনের মানুষ
মন পুড়িয়ে করে দেবে ছাই।।
বুক কেবলি খাঁখাঁ করে
বুকের সাথে মিলাতে চায় বুক,
বুক জানেনা বুকের মানুষ
নষ্ট করে বুকের মাঝের সুখ।
মনের মানুষ বুকের মানুষ
দোষে ভরা সবাই সাধু নাই।।
ডাকাত যেমন দোষ লুকিয়ে
অনেক বেশি ভালো সেজে থাকে,
তেমন করেই ভালো সেজে
ফাঁকি দেবে ভালোবাসার ফাঁকে।।
জ্বলতে চাইলে পুড়তে চাইলে
মনের মানুষ খুঁজে নিও তুমি,
একলা জীবন ইটের মতন
দুজন হলে জীবন মরুভূমি।।
সেই মরুতে জোয়ার আসে
খুব অল্পতে যদি তৃপ্তি পাই।।
Comments
Post a Comment