আদেশ
আদেশ
খাদিজা বেগম
মায়ের আদেশ বাবার আদেশ
গুরুর আদেশ থেকে আরো বড়,
আল্লাহর আদেশ শ্রেষ্ঠ আদেশ
সবার প্রথমে তা পালন কর।।
অনেক রকম অনেক আদেশ
নিত্য তোমাকে বহু লোকে দেবে,
কোন আদেশটা পালন করবে
তাহা তুমি ঠিক করে নিও ভেবে।।
কাজের মানুষ বা কাজের বুয়া
তাদের এ নামে কভু ডাক দিও না,
কখনো কাউকে নিজের চেয়েও
অনেক আপন করে কভু নিও না।।
মৃত্যু এলেও দায়িত্ব থেকে
কখনো কোথাও পালিয়ে যেও না,
ভুল করে কেউ দুঃখ দিলেও
তাতে তুমি কোন দুঃখ পেয়ো না।।
বিব্রতকর পরিস্থিতি
তৈরী হয় না যে তোমার কারনে,
কষ্ট হলেও পাপি হইয়ো না
তুমি সৎ থেকো আল্লাহর স্মরণে।।
সৎ কৌশলে তোমাকে তোমার
নিয়ন্ত্রণে দিবানিশি রেখো,
অতির ভিতরে ক্ষতি বেশি বেশি।
তুমি অজানাকে চুপচাপ শেখো।।
অস্তে অস্তে নম্রতা ভরে
সুস্পষ্ট করে কথা বল,
সভ্য সুশীল ভদ্রতার সাথে
কালো রেখে সদা সাদা পথে চল।।
তোমায় মানুষ হতে হলে আগে
ব্যবহারে হতে হবেই বিনয়ী,
সত্যবাদী জন পরিশ্রমী মন
সূর্যের মতো হয় দিগ্বিজয়ী।।
তোমার বিবেক তোমার বুদ্ধি
কারো চেয়ে নয় বিন্দু মাত্র ছোট,
দগ্ধ হওয়ার ভয় পেয়ো না তো
যোদ্ধার মত একবার জ্বলে ওঠো।।
দেখবে তোমার আলোয় আলোয়
আলোকিত হয়ে উঠেছে ভুবন,
তবেই তোমার অতৃপ্ত প্রাণ
তৃপ্তির সাথে কাটাবে জীবন।।
Comments
Post a Comment