এক জীবনে সব পাবেনা

 এক জীবনে সব পাবে না 

খাদিজা বেগম 


সোনা যতই দামি হোক না 

 তবু তাতে জলের মত নাই প্রাণ,

হীরা যতই উজ্জ্বল হোক না

তবু তাতে ফুলের মত নাই ঘ্রাণ।।


আখের গাছে মিষ্টি আছে 

ফল ফুল কিছুই তাতে দেয়নি স্রষ্টা, 

এক জীবনে সব পাবেনা 

যে পেতে চায় সব সে তো পথ ভ্রষ্টা। 

যে চন্দন গাছ সুবাসিত 

তার থেকে ফুল ফল নিয়েছে ত্রাণ।।


জ্ঞান পেয়েছে যে মানুষে 

সে তো পায়নি নিজের বাড়ি গাড়ি, 

মূর্খ লোকের কাজের মাঝে

কাড়াকাড়ি ভাঙচুর মারামারি।।


সত্যি কারের মানুষ যে জন 

সে স্বাভাবিক ভাবে মানে অভাব,

কিছু কিছু কমতির মাঝে 

ফুটে ওঠে সৎ মানুষের স্বভাব। 

এই অভাবের জন্য মানুষ

কিছু অভাব থাকুক আল্লাহ তা চান।।

Comments

Popular posts from this blog

নীতা আম্বানি

মনের মত এক মন

বলো