আমি ভিক্ষুক

 আমি ভিক্ষুক 

খাদিজা বেগম 



আল্লাহ তুমি রাজা মহারাজা 

আমি তোমার রাজ্যে থাকা ভিক্ষুক, 

আল্লাহ তুমি অসীম ক্ষমতাসীন 

আমার জীবন ভরা অকৃতজ্ঞ অসুখ।। 


তোমার রাজ্যে তোমার দ্বারে দ্বারে 

ঘুরে ফিরে ভিক্ষা করী আমি, 

তুমি তা দেখেছো তা জেনেছো 

হে তুমি যে আমার অন্তর্যামী।

তুমি থাকো এই অন্তরে আমার 

তাই ভেবে পাই মনের ভেতরে সুখ।।


আমি যখন ‌চোখ ভরা জল নিয়ে 

আমার দুই হাত বাড়াই তোমার কাছে,

তোমার ভিক্ষা দেওয়া দেখে তখন 

আসমানের ঐ ফেরেশতারা হাসে।।


তুমি রহিম হে রহমান আল্লাহ 

অবিরাম চাই তোমার আশ্রয় থাকতে,

তুমি আমার শ্বাস নিঃশ্বাসে থাকো 

তবু ভালো লাগে তোমায় ডাকতে।

না চাইতে দান করে দাও সব কিছু

তবুও চাই দেখতে তোমার ওই মুখ।।

Comments

Popular posts from this blog

নীতা আম্বানি

মনের মত এক মন

বলো