তুমি ভেবেছিলে

 তুমি ভেবেছিলে 

খাদিজা বেগম 


তুমি ভেবেছিলে খুব সহজে 

এই আমাকে ভুলে থাকতে পারবে, 

আমি না হয় ছেড়ে দিলাম তোমায়

আমার স্মৃতি কি তোমাকে ছাড়বে।।


যদিও যাও দৃষ্টির সীমা ছেড়ে 

আমি বাঁধা দেবো না তো তাতে, 

আমি তোমার মনের মধ্যখানে 

খুব গোপনে রয়ে যাব সাথে।

তবু আমায় তোমার মনে পড়বে।।


রাত্রি জাগা পাখি হয়ে তুমি 

শত স্মৃতির ডানা মেলে উড়বে, 

বর্তমানে বাস করেও তুমি 

আমায় ভেবে চলে যাবে পূর্বে।।


এত গভীর ভালোবাসা আমার 

ভুলতে গেলে হাজার জনম লাগবে,

আমার স্মৃতি গুলো তোমার বুকে 

ঢেউয়ের মত বারেবারে জাগবে।

স্মৃতি হাওয়ায় তোমার ঐ মন নড়বে 

আমার কাছে তুমি আবার ফিরবে।।


সূর্য যেমন ভুল করে না কভু 

খুব সকালে পুব আকাশে ভাসতে,

তেমনি ফুল ভুল করে না কভু 

ঘ্রাণ ছড়িয়ে পাপরি মেলে হাসতে।

জানি তোমার ভুল হবেনা এমন 

তুমি আবার এসে এই হাত ধরবে।।

Comments

Popular posts from this blog

নীতা আম্বানি

মনের মত এক মন

বলো