যদি ভালই বাসতে

 যদি ভালোই বাসতে 

খাদিজা বেগম 


আমাকে যদি ভালই বাসতে তুমি 

কভু ধমক দিয়ে কথা বলতে না, 

কারণে অকারণে আমায় ছেড়ে 

অন্যজনার হাত ধরে পথ চলতে না।।


আমাকে যদি ভালই বাসতে তুমি 

অশ্রু জলে রোজ ডুবাতে পারতে না,

আমাকে যদি ভালই বাসতে তুমি 

বিষ মাখানো কথায় কথায় মারতে না।।

আমাকে যদি ভালই বাসতে তুমি 

আমার স্বপ্নগুলো তোমার পায়ে মলতে না।।


এ কেমন ভালোবাসায় বাঁধলে তুমি 

যার কারনে দুই নয়নে অশ্রু বয়, 

সারাক্ষণ এই হৃদয়ের ভিতর থেকে 

উপচে ওঠে অগ্নির মত কষ্ট ভয়।।


আমাকে যদি ভালই বাসতে তুমি 

আমি থাকতাম তোমার বুকে নিরাপদ, 

আমাকে যদি ভালই বাসতে তুমি 

না মানলেও শুনতে আমার মতামত।

আমাকে যদি ভালই বাসতে তুমি 

আমার সুখে আগুন হয়ে জ্বলতে না।।

Comments

Popular posts from this blog

নীতা আম্বানি

মনের মত এক মন

বলো