নতুন সূর্য

 নতুন সূর্য 

খাদিজা বেগম 


নৈতিকতার নতুন সূর্য 

ঢেকে দিল একটা মেঘের দল, 

বর্জ্য হয়ে গর্জে ওঠো 

যাক বয়ে যাক রক্তে রক্তের ঢল।।


বুক চিতিয়ে ফের দাড়াবো 

জীবন দিয়ে রক্ষা করব দেশ, 

শহীদ হওয়ার স্বপ্ন নিয়ে 

আমরা করব স্বৈরাচারীর শেষ।

মৃত্যুর ভয়ে কাঁপে না বীর 

মা গো মুছে ফেলো চোখের জল।।


মিথ্যার মেঘে সত্যের সূর্য 

ঢেকে রাখতে পারেনি তো কেউ, 

মেঘে ঝরে যায় বৃষ্টি হলেই 

তখন ছড়ায় সূর্যের আলোর ঢেউ।।


আমরা বৃষ্টি, সৃষ্টি, ধ্বংস 

আমরা আগুন পুড়ে করি ছাই, 

দুর্নীতিবাজ দেশের গাদ্দার 

ওদের শাস্তি ছাড়া ক্ষমা নাই। 

ওদের মুখের কথার থেকেও 

অনেক দামি পশু পাখির মল।।

Comments

Popular posts from this blog

নীতা আম্বানি

মনের মত এক মন

বলো