স্পর্শ চাই
স্পর্শ চাই
খাদিজা বেগম
সারা দিনের কাজের শেষে
আমি তোমার সান্নিধ্য চাই পেতে,
তোমার জন্য প্রেম বুনেছি
আমার বুকের ভালবাসার ক্ষেতে।
তোমাকে চাই হাঁটার সময়
তুমি আমার পাশাপাশি থাক,
খুব সকালে তোমাকে চাই
তুমি আমায় পাখির মত ডাক।
তোমাকে খুব ভালো লাগে
তোমায় পেলে হৃদয় উঠে মেতে।।
মাটির বুকে বৃষ্টি হলে
আকাশের মেঘ ধীরে ধীরে হারায়,
নীল সাগরে বাতাস এলে
ঢেউ হয়ে জল কূলে কূলে বাড়ায়।।
তোমাকে ছুঁই মন বাড়িয়ে
যখন তখন সকাল বিকাল রাতে,
যত দূরেই থাকো তুমি
তোমাকে পাই আমার সাথে সাথে।
পৃথিবীকে জানিয়ে দাও
আমি রাজি তোমার সাথে যেতে।।
Comments
Post a Comment