আমি দেশ প্রেমিক

 আমি দেশ প্রেমিক 

খাদিজা বেগম 


তুমি কি সেই সুশীল সমাজ? 

নিষিদ্ধ পল্লীতে যার চরণ ধ্বনি 

শোনা যায়, মাঝরাতের পরে, 

সমাজে হাজার অন্যায় হলেও 

যে চোখে দেখে না, কানে শোনে না, 

প্রতিবাদের শক্তি নাই যার কন্ঠ স্বরে।।


তুমি কি সেই কবি সাহিত্যিক? 

কোন ব্যক্তি কিংবা দলের পক্ষে যে নিজের বিবেক বুদ্ধি বিক্রি করে, 

যে স্বার্থের জন্য সত্যকে ছেড়ে দিয়ে 

মিথ্যাকে আকড়ে ধরে।।


তুমি কি সেই বিচারক বল? 

যে বেআইনি কাজ করে , শত শত আইনের ধারা মুখস্ত করার পরে,

তোমার থেকে সুবিচার না পেয়ে নিপীড়িত নির্যাতিতদের 

নীরবে নীরবে অশ্রু ঝরে।।


তুমি কে সেই গাদ্দার অফিসার?

দেশ জননীর সাথে গাদ্দারি করো 

আইনের পোশাক পরে,

দেশের সেবা ভুলে গিয়ে ঝুলে থাক

দুর্নীতিবাজ নেতাদের চরণ ধরে।।


তুমি কি সেই ভেজাল ব্যবসায়ী? 

অনেক লাভের আশায় আশায় 

ওজনে দাও কম করে,

খাবারে মিশাও চকচকে পোশাকের রং 

যাতে অকালে অসুখে ভোগে 

 আগামী প্রজন্ম নিরবে মরে।।


তুমি কি সেই মিথ্যাবাদী নেতা 

ভোটের আগে ভোট পাবার জন্য 

 জনে জনে ছড়াও মিথ্যা বুলি,

ভোটের পরে বুলি পাল্টে গিয়ে 

উল্টে কথা বলে বলে

ভরতে থাকো নিজের স্বার্থের ঝুলি।।


আমি নই কোন নিরব দর্শক 

তোমাদের নোংরা কর্মকাণ্ড দেখেও

মৃত্যুর ভয়ে হাতে তালি দেবো,

আমি আবরার আমি সাঈদ 

আমি দেশ প্রেমিক হাদী, দেশের জন্য 

জীবন নেবো, জীবন দেবো।।

Comments

Popular posts from this blog

নীতা আম্বানি

মনের মত এক মন

বলো