এক চিমটি প্রেম

 এক চিমটি প্রেম 

খাদিজা বেগম 


এক চিমটি প্রেম তার উপরে 

মানব মনের খুশি টিকে থাকে, 

প্রেম যদি হয় অনেক বেশি 

তখন দুঃখ আসে ঝাঁকেঝাঁকে।।


বিশাল গগন জুড়ে যেমন 

জেগে উঠে ছোট্ট একটা রবি, 

সেই রবিটার আলোয় আলোয় 

দূর করে দেয় রাতের আঁধার সবি।

নৌকার চেয়ে বৈঠা বড় 

কোন মাঝি তার নৌকায় ভিতর রাখে।।


আংটি যতই হোক না দামি 

আঙ্গুল থেকে হয় না কভু বড়, 

প্রাণের চেয়ে প্রেম বড় নয় 

যদিও হয় তা থেকে আজ সরো।।


জল বিহনে ঢেউ হবে না 

তাইতো আমরা জলের যত্ন করি,

প্রাণ বিহনে প্রেম হবে না 

সবার আগে তাই নিজেকে গড়ি।

কলি যখন ফুল হয়ে যায় 

ঘ্রাণ ছড়িয়ে তার অলিকে ডাকে।।

Comments

Popular posts from this blog

বলো

পুড়ে গেল মন

অদৃশ্য অমানুষ