বুলেটের ভয় নাই
বুলেটের ভয় নাই
খাদিজা বেগম
বুলেটের ভয় নাই যোদ্ধাদের
নাবিকের নাই ঝড় তুফানের ভয়,
তোমরা কিসের ভয় দেখাচ্ছ
দেশ প্রেমিকরা অমর হয়ে রয়।।
দেশের জন্য সদা প্রস্তুত
সাদা কাফন মাথায় বেঁধেছি,
ভাই হারানো শোকের আগুন
বুকে নিয়ে আমরা অনেক কেঁদেছি।
এবার হাসতে হাসতে আমরা
জীবন দিয়ে লিখবো দেশের জয়।।
প্রয়োজনের রক্ত দেব
রক্ত নেবো সাজব অগ্নি রুপ,
অন্যায় হলে উঠবো জ্বলে
আমরা কেহ থাকবো না তো চুপ।।
কন্ঠে কন্ঠে আগুন জ্বালাও
জেগে ওঠো বীর বাঙালি বীর,
অর্থ স্বার্থ মিথ্যার কাছে
নতো হয়না বাঙিলীদের শীর।।
বীর শহীদদের এই দেশ আমার
এদেশ কারো বাবা-মায়ের নয়।।
Comments
Post a Comment