একটু আদর
একটু আদর
খাদিজা বেগম
তুমি তুমি তুমি আমার
ভালোবাসার অথৈ সাগর,
তোমার কাছে ছুটে আসি
পাবো বলে একটু আদর।।
তুমি তুমি তুমি আমার
ভালোবাসার উর্মি মালা,
উর্মি জলে মন ভিজিয়ে
দূর করে দাও মনের জ্বালা।
প্রেম পিপাসায় ছটফট করে
তোমার আশিক রশিক নাগর।।
তোমার হাতের প্রেম পেয়ালয়
এই আশিকের জীবন মরণ,
এই ভোলা মন সব ভুলে যায়
শুধু রাখে তোমার স্মরণ।।
অবহেলে অনাদরে
দিওনা যে দূরে ঠেলে,
অশান্ত মন শান্ত হবে
শুধু তোমায় কাছে পেলে।
এই পৃথিবী চাইনা আমি
না পাই যদি তোমার কদর।।
Comments
Post a Comment