মিষ্টি কথা শুনে
মিষ্টি কথা শুনে
খাদিজা বেগম
তোমার মিষ্টি কথা শুনে শুনে
ঠাই দিয়েছি তোমায় আমার এই বুকে,
আমার আজ কেন বুক ছিদ্র ছিদ্র
তোমার মুখের তিক্ত কথার বন্দুকে।।
তুমি হলে বহুরূপী প্রাণী
যখন তখন বোল পাল্টানো মুনাফিক
ইচ্ছে হলেই বুকে টেনো আমায়
আবার তুমিই আমায় ঠেলো অন্যদিক।
অনাদরে অবহেলায় রেখে
ভালবাসি বলো আবার ওই মুখে।।
এ কেমন প্রেম কেমন ভালোবাসা
যার কারনে রক্ত ঝরে হৃদয়ে,
মরণ কামর সহ্য করে বাঁচি
কেন আমার দিন কাটেনা নির্ভয়ে।।
বলো কোথায় আমার স্বাধীনতা
স্বাধীনভাবে কেন বলতে পারি না,
জীবন যুদ্ধে আহত প্রাণ আমার
তবু আমার ইচ্ছায় মরতে পারি না।
কান্না ঢেকে হাসতে হবেই আমায়
নইলে মন্দ বলবে পাড়ার নিন্দুক।।
Comments
Post a Comment