পাপী
পাপী
🖊️ খাদিজা বেগম
পাপির মনে উঠতো যদি
ঢেউ এর মতো জেগে জেগে অনুতাপ,
বারে বারে এমনি করে
হর হামেশা করতো না সে এতো পাপ।।
তার কাছে পাপ নেশার মতো
যত করে ততই চায় পাপ করিতে,
পুণ্য কাজে মন ভরে না
পাপে পাপে চায় পাপী মন ভরিতে।
পাপ জেনেও পাপ করে যে
সে তো জেনে বুঝেই নারে দিলো ঝাঁপ।।
গাছের গোড়া কেটে পাপী
বোকার মত গাছের আগায় ঢালে জল,
আত্মা যদি কালো থাকে
ফল পাবে না কায়ায় করলে ঝলোমল।।
সত্যিকারের মানুষ যারা
মনুষ্যত্ব দিয়ে গড়া তাদের মন,
অন্যের সুখে সুখী হয়ে
মানব সেবায় ব্যস্ত থাকে সারাক্ষণ।
অন্যদের হক নষ্ট করে
পাপী নিজের জন্য কুঁড়ায় অভিশাপ।।
Comments
Post a Comment