তুমি চলে গেছো বলেই

 

চলে গেছ বলেই

 খাদিজা বেগম 

তুমি চলে গেছো বলেই
আমার আমি টাকে খুঁজে পেয়েছি,
যে আমি গান গাইতে জানি
যে আমিটা মনে মনে চেয়েছি।।

তুমি চলে গেছো বলেই
আমার আমি আমাকে দেয় পাহারা,
অঙ্কুরিত হয় সবুজ স্বপ্ন 
স্বপ্নে স্বপ্নে হারায় বুকের সাহারা।
এখন আমি আমার বন্ধু
আমার সাথে নেচে নেচে গেয়েছি।।

এইতো আমি আমার সাথে
দিবানিশি নানান কথা বলে যাই,
অনুমতি চাইনা কারো
মনে যা চায় ইচ্ছে হলেই করি তাই।।

তুমি চলে গেছো বলেই
আমায় আমি ভালবাসতে শিখেছি,
আমার মাঝে জমে থাকা
সেই গান গল্প উপন্যাস সব লিখেছি।
তোমাকে আর আমি চাই না
এখন আমি আমার আপন হয়েছি।।

Comments

Popular posts from this blog

নীতা আম্বানি

মনের মত এক মন

বলো