নেশা জাগে খুব
নেশা জাগে খুব
খাদিজা বেগম
আজ কতদিন হয়ে গেল
তোমার হাতে রাখা হয়নি হাত,
একা একা ঘুম আসে না
জেগে জেগে কাটে সারা রাত।।
তোমার সুবাস পাবার জন্য
মনের মাঝে নেশা জাগে খুব,
তোমায় ভেবে উদাসী মন
কেঁদে কেঁদে অশ্রুতে দেয় ডুব।
তোমায় ছাড়া সব অন্ধকার
তুমি আমার মন আকাশের চাঁদ।।
তুমি এসো ফিরে এসো
ফের তোমাকে বুকের মাঝে চাই,
তোমায় ছাড়া আগুন জ্বলে
এই বুক আমার জ্বলে পুড়ে ছাই।
তোমায় ছাড়া বিষাদ জীবন
এই জীবনে পাই না খুঁজে স্বাদ।।
Comments
Post a Comment