তোমায় কেন্দ্রবিন্দু করে

 তোমায় কেন্দ্রবিন্দু করে 

খাদিজা বেগম 


আমি কতটা কাল কাটিয়েছি 

শুধু তোমায় কেন্দ্রবিন্দু করে, 

তবু না দিয়েছো দূরে ঠেলে 

না রেখেছো তোমার বুকে ধরে।।


আজো আমি ভালবাসি তোমায় 

ভালবাসি ঠিক সেই আগের মত,

শুধু তোমাকে না পেয়ে আমি 

আজো বয়ে বেড়াই এক বুক ক্ষত।

তোমায় ভেবে ভেবে আজো আমার 

চোখে চুপি চুপি অশ্রু ঝরে।।


আমার মন পড়েছে তোমার প্রেমে 

আমি কেমন করে সরে থাকি, 

তোমায় স্বপ্ন দেখে রাত নিশীথে 

কেঁদে কেঁদে জাগে আমার আঁখি।।


ভালোবাসার শুরু আছে কভু 

ভালোবাসার নেই তো কোনো ইতি, 

ঢেউয়ের মতো জেগে থাকে মনে

ভালোবাসার হাজার রকম স্মৃতি। 

চোখের আড়াল হলেও প্রাণের প্রিয় 

তার প্রেম যায় না হৃদয় থেকে সরে।।

Comments

Popular posts from this blog

নীতা আম্বানি

মনের মত এক মন

বলো